
কোটালীপাড়ায় পুকুরে বিষক্রিয়ায় মাছ মারায় নিঃস্ব মালিক
শেখ কামরুজ্জামান(রানা),কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি:- কোটালীপাড়ার হিরন ইউনিয়নের মধ্য মাঝবাড়ি গ্রামের মুকুল দাড়িয়ার পুকুরে বিষক্রিয়ায় মাছ মারা যায়।
আজ শুক্রবার(৬ নভেম্বর)উপজেলার হিরন ইউনিয়নের মধ্য মাঝ বাড়ি মুকুল দাড়িয়ার পুকুরে বিষ ক্রিয়ায় মাছ মারা যায়।মুকুল দাঁড়িয়া বাড়ি না থাকায় তার বড় ভাই হাফিজ দাড়িয়া বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।একই গ্রামের পিতা ও পুত্রের নামে।পিতা ইউসুফ গাজী ও পুত্র হোসেন গাজীকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়,৫ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে মুকুলের ভাইজি জামাই আক্রাম তালুকদার বিবাদী পিতা ও পুত্রকে পুকুর পাড়ে দেখতে পায়।সকালে পুকুরের মাছ মরে ভেসে ওঠে।এরপর নিশ্চিত হই,বিবাদীরা আমাদের ক্ষতি করার জন্য এ ঘটনা ঘটিয়েছে মনে করিয়া থানায় অভিযোগ দায়ের করি বলে মর্মে জানান বাদী।
ভুক্তভোগী জানান,অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত করে যেন আইনি ব্যবস্থা নেন।
প্রতিবেদকের নাম 


















