ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা ‎যশোর সীমান্তে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ,আটক ১৫৪ জন ‎ সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা ‎অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে ৪৯ বিজিবির কঠোর নজরদারি,সহযোগিতা চাইল সাংবাদিকদের সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রতারণা ও আত্মসাতের কারণে স্বামী ও স্ত্রী গ্রেফতার ‎কুয়াকাটায় সরকারি বাগানের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ‎ নওগাঁ ক্লিনিক থেকে নবজাতক শিশু নিখোঁজের ৬ দিন পর বগুড়া আদমদিঘী উদ্ধার নারী-পুরুষ আটক সিএমপির ডিবি বিভাগের স্পেশাল টিমের অভিযানে গাড়ি’সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার -১ ‎৪৯ বিজিবি ও এসআরবি-৩ এর যৌথ অভিযানে নেশাজাতীয় পণ্য জব্দ

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই এ-র ঘটনায় টাকাসহ ৬ জন গ্রেফতার 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১১৬ সময় দেখুন

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই এ-র ঘটনায় টাকাসহ ৬ জন গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল,একটি আইফোনসহ সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত নওগাঁ জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রানীনগর থানা পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়,গত ৬ অক্টোবর দুপুরে ইসলামী ব্যাংকের আবাদপুকুর এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফিরোজ হোসেনের কাছ থেকে ৩৪ লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার নাজমুল ও অফিস সহায়ক রাসেল মোটরসাইকেলযোগে আবাদপুকুর বাজারের কার্যালয়ে যাচ্ছিলেন। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রানীনগর থানার পারইল বাজার অতিক্রম করে বাংলালিংক টাওয়ারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা কয়েকজন তাঁদের পথরোধ করেন।এ সময় লোহার রড দিয়ে নাজমুলকে মারধর করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যান তাঁরা।

ঘটনাটি জানার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল ও রানীনগর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।ঘটনার রাতেই ছিনতাইয়ে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ এবং এর মালিক রাব্বি আলীকে গ্রেপ্তার করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই এ-র ঘটনায় টাকাসহ ৬ জন গ্রেফতার 

আপডেটের সময়: ১০:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬