সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
মোঃ সুমন মিয়া,ভ্রাম্যমান প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিকান্দি উত্তরপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শহীদ পাঠানের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী,অভিযুক্ত শহীদ পাঠান, পিতা জামাল উদ্দিন পাঠান,বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানানো হয়েছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসী অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধন করেছেন।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের গুরুতর অপরাধের বিচার করা অত্যন্ত জরুরি।এলাকাবাসী আরও বলেন, সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আকুল আবেদন। মানববন্ধনে অংশ নেওয়া কেউ কেউ অভিযুক্তের ফাঁসির দাবিও জানান।
এলাকাবাসীর প্রত্যাশা,সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে এমনটাই আশা করেন তারা।