রাস্তা নির্মাণে মেইন সড়ক অবরুদ্ধ,ভোগান্তিতে এলাকাবাসী
নিজস্ব প্রতিনিধি:-চাঁদপুরের হাইমচর উপজেলার পুরান হাওলাদার বাজারের প্রধান সড়কে নির্মাণকাজ চলমান থাকায় বাঁশের বেরিকেট দিয়ে বন্ধ রাখা হয়েছে যান চলাচল।বিকল্প হিসেবে সাধারণ মানুষকে বাইপাস সড়ক দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হলেও সেই সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয়দের অভিযোগ,প্রধান সড়ক বন্ধ থাকায় বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের।বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের জন্য পরিস্থিতি আরও ভোগান্তিকর হয়ে উঠেছে।
পুরান হাওলাদার বাজারের প্রধান সড়কে নির্মাণকাজ চলমান থাকায় সড়কের প্রবেশপথে বাঁশ দিয়ে বেরিকেট তৈরি করা হয়েছে।এর ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। নির্মাণকাজের কারণে যানবাহন ও সাধারণ মানুষকে বিকল্প বাইপাস সড়ক ব্যবহার করতে বলা হচ্ছে।
তবে বিকল্প সড়কটির বর্তমান অবস্থা ভালো না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে বলে জানা গেছে
প্রধান সড়কের পরিবর্তে ব্যবহৃত বাইপাস সড়কটি চলাচলের উপযোগী না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। সড়কটির বেহাল অবস্থায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত কঠিন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে এলাকাবাসীর প্রশ্ন,প্রধান সড়কের নির্মাণকাজ চলাকালীন বিকল্প সড়কটি নিরাপদ ও চলাচলের উপযোগী রাখার কার্যকর ব্যবস্থা কতটা নিশ্চিত করা হয়েছে সমাধানের প্রত্যাশা এলাকাবাসীর
উন্নয়নমূলক কাজের স্বার্থে সড়ক নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নির্মাণকাজ চলাকালীন জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
তাঁদের প্রত্যাশা,প্রধান সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি বিকল্প বাইপাস সড়কটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
হাইমচর উপজেলার উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মো. আশরাফুল হাসানের নির্দেশে চলমান সড়ক নির্মাণকাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও কাজের অগ্রগতি জানা গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
এলাকাবাসীর প্রত্যাশা,নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে এবং বিকল্প সড়কের দুর্ভোগ নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।