বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা উৎসব উপলক্ষে ৩ কোটি টাকার আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আপোষ জয়ধর,ফটো সাংবাদিক:-বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র "শুভ প্রবারণা" উৎসব উদযাপন উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকার অনুদান দিয়েছে সরকার। গত বুধবার (৭ অক্টোবর, ২০২৬) মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে ট্রাস্টের প্রতিনিধিদের হাতে অনুদানের এই চেক তুলে দেন।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাবু বিজন কান্তি সরকার।অনুদান প্রদান অনুষ্ঠানে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন,ট্রাস্টি বাবু সুশীল বড়ুয়া, ট্রাস্টি বাবু পার্থ প্রতিম বড়ুয়া অপু, ট্রাস্টি মিং সোমাউ এবং সচিব বাবু জয়দত্ত বড়ুয়া।
সরকারের এই আর্থিক সহায়তা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিশেষ ভূমিকা রাখবে।