নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার
আপোষ জয়ধর,চট্টগ্রাম:-
আজ ১৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়।
এই সময় তিনি নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ, প্রবর্তক সংঘ মন্দির,নন্দ মহাজন বাড়ি মন্দির, শ্রী শ্রী জয়কালী মন্দির এবং গোসাইলডাঙ্গা বালক সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।এ সময় তিনি পূজামণ্ডপ গুলোতে পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করেন এবং দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট থানা-পুলিশের সদস্য এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।