জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা
বাবলু বড়ুয়া:-চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জঙ্গল সলিমপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ০১:০০ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব ড. মো. জিয়াউদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডা. শাহাদাত হোসেন এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম।
সভায় আলোচিত প্রধান বিষয়সমূহ: সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন: জঙ্গল সলিমপুর এলাকার বিদ্যমান সমস্যাসমূহ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ও বাস্তবসম্মত সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার দায়িত্ব ও কার্যক্রমে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা হবে।
স্থায়ী শান্তি ও নিরাপত্তা: এলাকায় স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থার পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।
অন্যান্য উপস্থিতিবৃন্দরা হলেন,সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি জনাব সরদার নুরুল আমিন, বিপিএম; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী; চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।