গাজী মো. আবিদ হাসানের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত গাজী মো. আবিদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। মিরপুর মধ্য পীরেরবাগ
অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে মধ্য পীরেরবাগ এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ৫ই আগস্টের পরও তিনি বর্তমানে
মধ্য পীরেরবাগ,এলাকায় সক্রিয়ভাবে চলাফেরা করছেন। তাদের দাবি, আগের মতোই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি, স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন এবং মাদক ব্যবসা কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ নিয়ে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। মধ্য পীরেরবাগ,
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব অভিযোগের কারণে সাধারণ মানুষ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন। তাদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এলাকায় শান্তি ও আইনের শাসন নিশ্চিত হয়।